স্থাপিত ১৯৭২EIIN ১৩০৪৭৭

সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়খালোমুখ বাজার, দক্ষিণ সুরমা, সিলেট

প্রতিষ্ঠান প্রধান

Abdul Malik
Abdul Malikপ্রধান শিক্ষক

দুটি কুঁড়ি একটি পাতার দেশ সিলেট। শত আউলিয়া জ্ঞানী, গুণী, ফকির দরবেশ শিল্প সাহিত্যে সমৃদ্ধ এই অঞ্চল। স্বাধীনতার পরবর্তী সময়ে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে বিদ্যালয়টি মডেল প্রকল্পভুক্ত হয়। বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডেস্ক, বেঞ্চ, বৈজ্ঞানিক সরঞ্জাম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ই-লার্নিং সেন্টার সহ ৩টি ল্যাব স্থাপন করা হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলটি ২০১৪ ও ২০১৭ ইং সনে পর পর দুইবার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে। ৯ টি মাল্টিমিডিয়া সমৃদ্ধ ডিজিটাল ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়। বিদ্যালয়টি বিগত ৩ বছরের এস.এস.সি. পরীক্ষার গড় ফলাফল ৯৯.২৪%। ভবিষ্যতে বিদ্যালয়টি কলেজে রূপান্তর করার পরিকল্পনা আছে। ১৬ জন দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে ১টি সমৃদ্ধ লাইব্রেরী, একটি দোতলা ফ্যাসিলিটিজ ভবন একটি ১ তলা আধা পাকা টিনশেড ভবন ও একটি ৩ তলা মডেল প্রকল্প ভুক্ত ভবন বিদ্যমান আছে।

আমি বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

পূর্বে প্রকাশিত বাণী: মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক, সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল